• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় আড়ং এর ২৭তম আউটলেট

কুষ্টিয়া প্রতিবেদক
Update : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
কুষ্টিয়ায় আড়ং এর ২৭তম আউটলেট
কুষ্টিয়ায় আড়ং এর ২৭তম আউটলেট

কুষ্টিয়ায় দেশের বৃহত্তর লাইফস্টাইল ব্র্যান্ড  আড়ং আউটলেট এর ২৭তম শোরুমের উদ্বোধন করা হয়েছে । আজ শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের চাঁদমহাম্মদ সড়কস্থ জাকেরা সৃজন টাওয়ারের প্রথম ও দ্বিতীয় তলায় এই বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আড়ং এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম। এ সময় কুষ্টিয়ার বিভিন্ন মহলের সুধিজন আড়ং ও ব্রাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।  এসময় আড়ং এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন, আড়ং তার গ্রাহকদের চাহিদা মেটাতে এবং বাংলাদেশী কারিগরদের হস্তশিল্পের পণ্যের প্রচার ও প্রসারের জন্য সারাদেশে তার পরিধি বিস্তৃত করে আসছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ায় একটি আউটলেট খুলে এই অঞ্চলের মানুষের সেবা করতে পেরে আমরা খুবই গর্বিত ও আনন্দিত। আড়ং সব শ্রেনীর ক্রেতার পছন্দ ক্রয় ক্ষমতার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। কুষ্টিয়ার এই আউটলেটে নারী-পুরুষ ও শিশুদের পোশাক,বাড়ির সাজসজ্জা গহনাসহ আড়ং এর সাব ব্র্যান্ড তাগা,তাগা ম্যান, এবং আড়ং আর্থ এর পণ্যগুলো পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category