• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে অবৈধ পারাপার ও পুশ-ইন প্রতিরোধে জনসচেতনতায় বিজিবির মাইকিং ঝিনাইদহ বাইপাস এলাকায় বাসের চাপায় স্ত্রীসহ সেনা সদস্য নিহত নানা আয়োজনে গাংনীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন প্রেমের বিয়ের পর তালাক দেওয়ায় সাবেক স্ত্রীর ডান হাত বিচ্ছিন্ন করা অভিযুক্ত সায়ন আটক ১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা

কুষ্টিয়ায় আনন্দ টিভির প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
কুষ্টিয়ায় আনন্দ টিভির প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
কুষ্টিয়ায় আনন্দ টিভির প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

আনন্দ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার দপ্তর সম্পাদক ও দৌলতপুর প্রেসক্লাব ডিপিসির সাধারণ সম্পাদক ফিরোজ কায়সারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর ) দৌলতপুর উপজেলার সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে দৌলতপুর থানার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর প্রেসক্লাব ডি.পি.সি সভাপতি আব্দুল আলিম সাচ্চুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি, খন্দকার জালাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রনি আহমেদ, দৌলতপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাইদুল আনাম, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আছানুল হক, দৈনিক আরশীনগর ফটো সাংবাদিক আকরাম হোসেন, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ বিন জোহানী তুহিন, বাংলাদেশর আলো দৌলতপুর প্রতিনিধি হেলাল উদ্দিন, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক, সেলিম রেজা, এশিয়ান টিভি প্রতিনিধি সোহানুর রহমান শিপন, দৌলতপুর প্রেসক্লাব ডি.পি.সি সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম রেজা বাচ্চুসহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করেন। সমাবেশে সাংবাদিক নেতারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দেয় সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার জন্য। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। উল্লেখ থাকে যে, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার দপ্তর সম্পাদক, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির নির্বাহী সদস্য, আনন্দ টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ফিরোজ কায়সার শনিবার (১০ ডিসেম্বর) বিকালে দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাজারে পেশাগত দায়িত্ব পালনে গেলে তার উপর সন্ত্রাসী মিঠুন বাহিনী হামলা করে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category