• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে পরিত্যক্ত ভবন থেকে ইয়াবা উদ্ধার

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
কুষ্টিয়ার মিরপুরে পরিত্যক্ত ভবন থেকে ইয়াবা উদ্ধার
কুষ্টিয়ার মিরপুরে পরিত্যক্ত ভবন থেকে ইয়াবা উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে পরিত্যক্ত ভবন থেকে ১৮৯১ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের সদস্যরা। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য পাঁচ লাখ ৬৭ হাজার ৩শ টাকা। রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিরপুর রেলওয়ে স্টেশন থেকে আনুমানিক ৩০ গজ পূর্বদিকে পরিত্যক্ত ভবন থেকে মালিকবিহীন অবস্থায় ১৮৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, যার আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৬৭ হাজার ৩০০ টাকা। উদ্ধার করা ইয়াবা ধ্বংসের জন্য কুষ্টিয়া ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা রাখা হয়েছে। এ বিষয়ে স্থানীয় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category