• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু মেহেরপুরে স্কুল ছুটির পর ভেতরেই তালাবদ্ধ শিশু: আড়াই ঘণ্টা পর উদ্ধার নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি
Update : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
কুষ্টিয়ার ভেড়ামারা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ার ভেড়ামারা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২২ ডিসেম্বর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে কর্মী সভা আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ শিহাবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম।

উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ফরিদা ইয়াসমিন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ। জেলা বিএনপির সদস্য মোঃ শাজাহান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জানবার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু ও বিএনপি নেতা অধ্যক্ষ আসলাম উদ্দিন-সহ বিএনপির ও অঙ্গ-সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উক্ত কর্মী সভায় ভেড়ামারার উপজেলা বিএনপি-সহ সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category