• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিপন বহিষ্কার

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
কুষ্টিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিপন বহিষ্কার
কুষ্টিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিপন বহিষ্কার

কুষ্টিয়ার কুমারখালীতে সাংগঠনিক শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড ও জুলাই স্পিরিটের পরিপন্থী কার্যক্রমে লিপ্ত হওয়ায় কুমারখালী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ রিপন হোসেনকে বহিষ্কার করা হয়েছে।  রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক মোঃ হাসিবুর রহমান ও সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড ও জুলাই স্পিরিটের পরিপন্থী কার্যক্রমে লিপ্ত হওয়ায় কুমারখালী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের পদ থেকে মোঃ রিপন হোসেনকে বহিষ্কার করা হলো। পাশাপাশি উপজেলার সকল সহযোদ্ধাদের প্রতি শৃঙ্খলা ও স্পিরিট পরিপন্থী কাজে লিপ্ত না হওয়ার জন্যও সর্তক করা হয় বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে বহিষ্কার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন বলেন, মনগড়া অভিযোগের ভিত্তিতে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে বহিষ্কার করা হয়েছে। সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগটির পুনরায় তদন্তের দাবি জানায়।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, বিধবা ভাতার জন্য টাকার চাওয়ার অভিযোগের প্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা ছোটো খাটো ইস্যু বা কোনো অপরাধকেই ছাড় দিচ্ছি না।

উল্লখ্য; সাংগঠনিক কাঠামো বিস্তৃতির লক্ষে ২০২৪ সালের ২২ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ১৬৩ সদস্যের আহ্বায়ক কমিটিতে রিপন হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category