• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা – দীন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান ইমাম সেলিমের

প্রেস রিলিজ:
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা - দীন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান ইমাম সেলিমের
কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা - দীন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান ইমাম সেলিমের

প্রচলিত ব্যর্থ রাষ্ট্রব্যবস্থার পরিবর্তে আল্লাহর প্রদত্ত জীবনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন হেযবুত তওহীদের শীর্ষনেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ায় দিনব্যাপী আয়োজিত “দীন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান” শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, দেশের বর্তমান সংকট, দুর্নীতি ও অরাজকতার মূল কারণ মানবরচিত সেই ‘ব্যবস্থা’, যা স্বাধীনতার পর ৫৪ বছরেও মানুষকে স্থায়ী শান্তি দিতে ব্যর্থ হয়েছে। বরং এই ব্যবস্থা জাতিকে ২১ লক্ষ কোটি টাকার ঋণের বোঝায় জর্জরিত করে ফেলেছে। সুদভিত্তিক অর্থনীতি এবং ঔপনিবেশিক আমলের বিচারব্যবস্থা দেশকে পঙ্গু অবস্থায় ঠেলে দিয়েছে বলেও মন্তব্য করেন ইমাম সেলিম।

ইমাম আরও বলেন, “শান্তি পেতে হলে এ ব্যর্থ ব্যবস্থা বদলে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রচলিত ব্যবস্থার অধীনে ভালো মানুষও দুর্নীতির ফাঁদ এড়াতে পারে না। তাই সময় এসেছে জাতিকে বৈপ্লবিক সিদ্ধান্ত নিতে হবে।” এ সময় তিনি গণমানুষের মতামত যাচাইয়ে ‘আল্লাহর বিধান চান কি না’ এই প্রশ্নে গণভোট আয়োজনেরও দাবি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের খুলনা বিভাগের আমির তানভীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, কেন্দ্রীয় নেতা ডা. মাহবুব আলম মাহফুজ, রুফায়দাহ পন্নী, এসএম সামসুল হুদা, রিয়াদুল হাসান, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মত তিজান মাখদুমা পন্নী, নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া প্রমুখ।

এদিকে শীতের কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই কুষ্টিয়া, ঝিনাইদহ, রাজবাড়ী ও আশপাশের জেলা-উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মী ও সাধারণ মানুষ সমাবেশস্থলে জড়ো হন। দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category