• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কুষ্টিয়ায় হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

ইসমাইল হোসেন, কুষ্টিয়া:
Update : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
কুষ্টিয়ায় হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার দায়ে বাবা ও ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌসুলী (পিপি) অনুপ কুমার নন্দী।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-দৌলতপুর উপজেলার মৃত ইসলাম মন্ডলের ছেলে লিয়াকত আলী ও তার ছেলে আশারত আলী। এ মামলায় এনামুল ও মিন্টু নামে দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ২০১৪ সালের ১১ জুন বিকেল ৩টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংগ্রামপুর এলাকায় আসামিরা সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে। ঘটনার দিনই দৌলতপুর থানায় একটি মামলা করা হয়।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের শাস্তির আদেশ দেন।
সরকারি কৌসুলী অনুপ কুমার নন্দী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় দুইজনকে যাবজ্জীবন ও বাকি দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category