• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

কু‌ষ্টিয়ায় যুবককে গু‌লি করে হত্যা, অস্ত্র ও গু‌লি উদ্ধার

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
কু‌ষ্টিয়ায় যুবককে গু‌লি করে হত্যা, অস্ত্র ও গু‌লি উদ্ধার
কু‌ষ্টিয়ায় যুবককে গু‌লি করে হত্যা, অস্ত্র ও গু‌লি উদ্ধার

কু‌ষ্টিয়ায় টুটুল হোসেন (৪০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ মে ) রাত নয়টার দিকে সদর উপজেলার মধুপুর পশুহাট সংলগ্ন কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়কের পাশে গু‌লি‌বিদ্ধ মরদেহ দেখে পু‌লিশকে খবর দেয় স্থানীয়রা।

ঘটনাস্থল থেকে এক শটগান, মটরসাইকেল ও কয়েকরাউন্ড গু‌লি উদ্ধার করেছে পুলিশ। নিহত টুটুল হোসের (৪০) ওই গ্রামের প্রয়াত মু‌ক্তি‌যোদ্ধা তুরাব হোসেনের ছেলে। তি‌নি দীর্ঘদিন প্রবাস থেকে দেশে ফিরে স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন।

ইসলামী বিশ্ব‌বিদ‌্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান , এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়কের মধুপুর পশুহাট সংলগ্ন স্থানে টুটুলের মরদেহ পড়ে থাকতে দেখে পু‌লিশকে খবর দেয় স্থানীয়রা।

পু‌লিশ ঘটনাস্থলে পৌছে লাশের পাশ থেকে এক‌টি শটগান, কয়েক রাউন্ড গু‌লি ও মটরসাইকেল উদ্ধার করেছে। মুখে আঘাত করা হয়েছে। ধারনা কর‌ছি অন‌্য কোথাও হত‌্যা করে লাশ ফেলে গেছে। ঘটনাস্থলেই আছি এ ঘটনায় তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category