• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল দুই সহকর্মীর

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল দুই সহকর্মীর
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল দুই সহকর্মীর

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় দুই সহকর্মী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার বটতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের বাসিন্দা নয়ন ইসলাম (২৫) এবং সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের রনি ইসলাম (২৬)। তারা কুষ্টিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

নিহতদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী বলেন, নিহত দুজন শহরতলীতে অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠান কিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কর্মরত ছিলেন। পাশাপাশি গ্রামে বাড়ি হওয়ায় একসঙ্গে তিনজন সকালে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় রংসাইড দিয়ে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী গড়াই পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা লেগে পিষ্ট হয়ে নয়ন ও রনি ঘটনাস্থলেই মারা যান। তবে মোটরসাইকেলের পেছনের সিটে থাকা অপর আরোহী মিজানুর রহমান অক্ষত রয়েছেন।
এ বিষয়ে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধাক্কা দেওয়া বাসটির আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category