• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে গোসলে নেমে মো. আল আমিন (১৫) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গিয়ে তলিয়ে যায় সে।

আল আমিন উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের সাহেবনগর সরদারপাড়া এলাকার আজিজুল প্রামাণিকের ছেলে। সে বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে আলামিন কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের পদ্মা নদীতে গোসল করতে যায়। এ সময় নদীতে তলিয়ে নিখোঁজ হয় সে। তবে তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হয়। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা নদীর ঘটনাস্থলে নেমে উদ্ধার অভিযান চালায়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, নিখোঁজের সংবাদ পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। সেই সঙ্গে খুলনা থেকে ডুবুরি দলকেও জানানো হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর রহমান বলেন, নিখোঁজ স্কুলছাত্র উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category