• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েন গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ

কুষ্টিয়ায় ফেনসিডিলসহ ট্রাক জব্দ ও অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

জিয়াউর রহমান,কুষ্টিয়া
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
কুষ্টিয়ায় ফেনসিডিলসহ ট্রাক জব্দ ও অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১
কুষ্টিয়ায় ফেনসিডিলসহ ট্রাক জব্দ ও অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

ট্রাকে করে বিশেষ কায়দায় মাদক পাচারের সময় ১৪৮ বোতল ফেনসিডিল ও আগ্নেয়াস্ত্রসহ আদিল হোসেন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়ীয়া তিন রাস্তার মোড়ে একটি ট্রাকে চালায় পুলিশ। এসময় ট্রাকে বিশেষভাবে রাখা ১৪৮ বোতল ফেনসিডিল দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তলসহ ট্রাকের মালিক এবং চালক আদিলকে গ্রেফতার করা হয়।

আদিল হোসেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি এলাকার সাত্তার মোল্লার ছেলে। এসময় ট্রাকটিকেও হেফাজতে নেয় পুলিশ। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মমিনুল ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পারেন দৌলতপুরের ভারতীয় সীমান্তবর্তী এলাকা মহিষকুন্ডি থেকে একটি ট্রাকযোগে মাদকের বড় চালান পাচার হচ্ছে।

এমন সংবাদে মিরপুর থানা পুলিশ মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়ীয়া তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। বিকেল পাঁচটার দিকে ট্রাকটি ওই এলাকায় পৌঁছালে পুলিশ ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালায়।

এসময় ট্রাকে বিশেষ কায়দায় রাখা ১৪৮ বোতল ফেনসিডিল, একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি জব্দ করে। পরে মিরপুর থানা পুলিশের পক্ষ থেকে অস্ত্র এবং মাদক আইনে দু’টি মামলা দায়ের করে। আটক আদিলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category