• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় নিজের গলায় ছুরি চালিয়ে চিকিৎসকের আত্মহত্যা

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়ায় নিজের গলায় ছুরি চালিয়ে চিকিৎসকের আত্মহত্যা
কুষ্টিয়ায় নিজের গলায় ছুরি চালিয়ে চিকিৎসকের আত্মহত্যা

কুষ্টিয়া শহরে খন্দকার মাহে আলম (৬০) নামের এক ব্যক্তি ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। কুষ্টিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সাদ্দাম বাজার এলাকার নাসির উদ্দিন সড়কে এ ঘটনা ঘটে। বুধবার (২৩ অক্টোবর) সকাল ৬টার দিকে নিজ বাসার সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত খন্দকার মাহে আলম সাদ্দাম বাজার এলাকার নাসির উদ্দিন সড়কের মৃত খন্দকার নাসির উদ্দিনের ছেলে। তিনি ৭-৮ বছর মানসিকভাবে ভারসাম্যহীন। তার আগে হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন।

নিহতের পরিবার জানায়, মাহে আলম পেশায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। দীর্ঘদিন যাবত মানসিকভাবে অসুস্থ। তিনি সব সময় বাড়িতে থাকতেন। অসংলগ্ন কথাবার্তা ও আচরণ করতেন। গভীর রাতে বা ভোরে ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করে আত্মহত্যা করেছেন। বুধবার সকাল ৬টার দিকে বাড়ির লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই শাহিনুর রহমান বলেন, অনেক আগে থেকেই আমার ভাই মানসিকভাবে অসুস্থ ছিলেন। নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন। এটা হত্যাকাণ্ড হতে পারে না।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, নিহতের পরিবার জানিয়েছে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category