• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা

কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় জামায়াতের অভিযোগ

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় জামায়াতের অভিযোগ
কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় জামায়াতের অভিযোগ

কুষ্টিয়ায় সংসদ সদস্য মুফতি আমির হামজার সমর্থকদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা। রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর থানায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি এজাহার দেওয়া হয়।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ছয়রাস্তা মোড়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্য আমির হামজার গাড়ি ও গণঅধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদকের অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গণঅধিকার পরিষদ নেতা প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খানকে নিয়ে সংসদ সদস্য আমির হামজার কথিত কটূক্তির প্রতিবাদে শনিবার সন্ধ্যায় শহরের ছয় রাস্তার মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদ। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি শেষে নিজ গাড়িতে বাড়ি ফিরছিলেন কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য আমির হামজা। ছয়রাস্তা মোড়ে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অতিক্রমের সময় জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আমির হামজার গাড়িতে হামলার ঘটনা ঘটে।

কুষ্টিয়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, সংঘর্ষের ঘটনায় এমপি আমির হামজার হয়ে জামায়াতে ইসলামীর পক্ষে একটি এজাহার থানায় জমা দেওয়া হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category