• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

কুষ্টিয়ায় আবারো হুহুকরে বাড়ছে চালের দাম

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
কুষ্টিয়ায় আবারো হুহুকরে বাড়ছে চালের দাম
কুষ্টিয়ায় আবারো হুহুকরে বাড়ছে চালের দাম

দেশের দ্বিতীয় সর্ববৃহৎ মোকাম কুষ্টিয়ার বাজারে হুহুকরে বাড়ছে সব ধরনের চালের দাম। গত কয়েকদিনের ব্যাবধানে খুচরা বাজারে প্রায় সব রকম চালের দাম কেজিপ্রতি বেড়েছে ৪ টাকা ৬ টাকা। এ নিয়ে মৌসুম শেষ নাহতেই চালের দাম বাড়ল। খুচরা বিক্রেতারা বলছেন, মোকাম থেকে বেশি দামে কিনতে হচ্ছে। আর ব্যবসায়ী ও চালকল মালিকেরা বলছেন, প্রতিদিনই বাড়ছে ধানের দাম। সে কারণে চালের দাম বাড়াতে হচ্ছে। মিল গেটে কেজিপ্রতি দুই থেকে আড়াই টাকা বেড়েছে। ধানের দাম বৃদ্ধির ওপরও নজরদারি করার দাবি জানিয়েছেন চালকল মালিকেরা।

বাজার সূত্রে জানা গেছে, নানা অজুহাতে গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছিল ৩ টাকা পর্যন্ত। মাত্র দুই মাস পর কয়েক দিন ধরে খুচরা বাজারে আবারও সব ধরনের চাল কেজিতে ৪ টাকা ৬ টাকা পর্যন্ত বেড়েছে। মৌসুম শেষে এ নিয়ে কুষ্টিয়ায় চালের দাম বাড়ল।

কুষ্টিয়া পৌর বাজারে ৬৮ টাকার মিনিকেট চাল এখন বিক্রি হচ্ছে ৭২ টাকায়। কয়েক দিন আগেও ৫৬ টাকায় বিক্রি হওয়া কাজল লতা চাল এখন ৬৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া মোটা চাল কেজিতে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৬ টাকা।

কয়েক দিনের মধ্যে দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে পৌর বাজারের কয়েকজন চাল বিক্রেতা বলেন, বেশি দামে মোকাম থেকে চাল কিনতে হচ্ছে। কদিন আগে কাজললতা চাল ৫৬ টাকায় বিক্রি করেছেন, সেটি এখন ৬৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। মোকাম থেকে বস্তা প্রতি বেশি দামেই কিনতে হচ্ছে চাল। সেই সঙ্গে পরিবহন খরচ যোগ করে কেজি প্রতি চালের দাম ৪ টাকা থেকে ৬ টাকা বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে।

বাজার সূত্রে জানা গেছে, ধানের দাম বাড়ার অজুহাতে চালের দাম বৃদ্ধি করেছে খুচরা ব্যাবসায়ীরা। বার বার চালের দাম বৃদ্ধিতে সাধারণ ভোক্তাদের নাভিশ্বাস উঠছে।

চাল কিনতে আসা কয়েকজন ক্রেতা অভিযোগ করেন, ব্যবসায়ী সরকারী কর্মকর্তা ও মিলমালিকেরা বরাবরের মতো আবার সিন্ডিকেট করে চাল মজুত রেখে দাম বাড়াচ্ছে। প্রশাসন চাইলে ইচ্ছেমতো দাম বাড়ানোর এই প্রবণতা ঠেকিয়ে দিতে পারে বলে মনে করেন তাঁরা।

চালের দাম বাড়ার কারণ জানতে চাইলে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান বলেন, ধানের দাম বৃদ্ধি সাথে কুষ্টিয়ার মিল মালিকেরা দামবৃদ্ধি করেছে দাম বৃদ্ধি না করলে মিলাররা পথে বসে যাবে। কারন বর্তমান ধানের সংকট চলছে বেশী দামে বিক্রয় করার কারনে চালের দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছে মিলাররা

বাজার নিয়ন্ত্রণকারীরা বলছেন, অতিরিক্ত মুনাফা করে কেউ দাম বাড়াচ্ছে কি না তা খতিয়ে দেখছেন তাঁরা। কুষ্টিয়া পৌর মার্কেটের তদারকিতে থাকা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, সকালেও আমাদের একটি টিম বাজার ঘুরে দেখেছে। দাম বেড়েছে। আমরা মিলগুলোর ধান ক্রয় ও মাড়াইয়ের খরচের সঙ্গে বিক্রয় মূল্যের তুলনা করে দেখছি। কেউ অতিরিক্ত মুনাফা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কুষ্টিয়া জেলার খাদ্য কর্মকর্তা বাবুল হোসেন সময়ের আলোকে বলেন আমরা শুনেছি আবারো চালের দাম বৃদ্ধি করা হয়েছে, কারন জানতে মাঠে কাজ করছে ভোক্তা অধিদপ্তরের টিম সহ আমাদের খাদ্য অধিদপ্তরের কর্মকর্তরা বাজার মনিটরিং শুরু করা হয়েছে। তবে মিলারদের কাছে কোন চাল বা ধান মজুত নাই তবে ধানের সংকট চলছে যারকারনে চালের দাম বৃদ্ধি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category