• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় অস্ত্রসহ সাবেক চেয়ারম্যান আটক

কুষ্টিয়া প্রতিনিধি:
Update : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
কুষ্টিয়ায় অস্ত্রসহ সাবেক চেয়ারম্যান আটক
কুষ্টিয়ায় অস্ত্রসহ সাবেক চেয়ারম্যান আটক

কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর থানার পুলিশের সফল অভিযানে অস্ত্রসহ উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানা বিশ্বাসকে (৪৭) আটক করেছে।

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাদিমপুর স্কুল মাঠে পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তাকে আটক করে। মিরপুর থানার গোপন সংবাদ পেয়ে বহলবাড়িয়া স্কুল মাঠে এই অভিযান পরিচালনা করে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সোহেল রানাকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ গ্রেফতার করতে সক্ষম হয় মিরপুর থানা পুলিশ।

এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে মিরপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। যার নং-২৫, তারিখ ২০-৪-২৪ ইং। মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আসামিকে কারাগারে প্রেরন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category