• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতি-সম্পাদক আটক

কুষ্টিয়া প্রতিনিধি
Update : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
কুষ্টিয়া জেলা বিএনপি'র সভাপতি-সম্পাদক আটক
কুষ্টিয়া জেলা বিএনপি'র সভাপতি-সম্পাদক আটক

কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী এবং সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে কুষ্টিয়া মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে। কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেহেদী আহমেদ রুমী এবং সোহরাব উদ্দিনকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।

অপরদিকে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে দৌলতপুর থানা পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি করেছে বিএনপি।

কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু বলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিদিনই বিএনপির নেতাকর্মীদের নামে নতুন নতুন মামলা করা হচ্ছে এবং নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। রাষ্ট্রক্ষমতা না ছাড়ার জন্য হামলা-মামলা করা হচ্ছে। গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।

তবে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে গ্রেফতারের বিষয়ে জানতে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category