• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া আদালতের এজলাস কক্ষ থেকে ধারালো ছুরিসহ যুবক আটক

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া আদালতের এজলাস কক্ষ থেকে ধারালো ছুরিসহ যুবক আটক
কুষ্টিয়া আদালতের এজলাস কক্ষ থেকে ধারালো ছুরিসহ যুবক আটক

কুষ্টিয়ায় আদালতের এজলাস কক্ষে ধারালো ছুরিসহ জুম্মান খান (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বিচারকাজ শুরু হওয়ার আগে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোর্ট পুলিশের এটিএসআই আনিসুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া আদালতের কোর্ট পুলিশের ইন্সপেক্টর মনোরঞ্জন মিস্ত্রী বলেন, ওই ব্যক্তির কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া না গেলেও ধারণা করছি, বড় ধরনের কোনো অপরাধ ঘটানোর জন্য আগে থেকে এজলাসকক্ষে অবস্থান নিয়েছিল। আটক জুম্মান কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার একরাম খানের ছেলে। ইতোপূর্বে তার বিরুদ্ধে তিনটা মামলা রয়েছে।

কোর্ট পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে কোর্ট পুলিশের সদস্যরা আসামি নিয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পঞ্চম তলায় সদর কোর্টে হাজির হয়। আদালতের বিচারকাজ শুরু হওয়ার আগে এজলাস কক্ষে আগে থেকে বসে থাকা সবাইকে বাইরে বের হয়ে যেতে বলা হয়। এ সময় সবাই বের হয়ে গেলেও জুম্মান খান বসেই থাকেন। তাঁর কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে কোর্ট পুলিশের সদস্যরা দেহ তল্লাশি করে প্যান্টের পেছন পকেট থেকে ১৩ ইঞ্চি লম্বা একটি সুইচ গিয়ারের ড্যাগার বা ছুরি উদ্ধার করেন। পরে আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, এজলাস কক্ষের ভেতর ধারালো ছুরি রাখার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। কোর্ট পুলিশের এটিএসআই মামলাটি করেন। আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category