• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

এবার জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
এবার জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
এবার জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের খানপুর এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসের পাশ থেকে একটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্র জানাগেছে, লাল স্কসটেপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, খানপুর গ্রামের জামায়াত কর্মী ইলিয়াস হোসেনের বাড়ির পাশ থেকে ককটেল সাদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়। ইলিয়াস হোসেনের বাড়ি থেকে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসের দূরত্ব প্রায় ১০০ গজের ভিতরে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য: এদিন সকালে মুজিবনগর উপজেলার একই ইউনিয়নের দারিয়াপুর গ্রামের বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে একটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category