• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

ঈদের দিনেও সারাদেশে বৃষ্টির সম্ভবনা

বিবর্তন ডেস্ক
Update : বুধবার, ২৮ জুন, ২০২৩
ঈদের দিনেও সারাদেশে বৃষ্টির সম্ভবনা
ঈদের দিনেও সারাদেশে বৃষ্টির সম্ভবনা

মেঘে ঢাকা আকাশ সকাল থেকেই, মাঝে মাঝে বৃষ্টিও ঝরছে; ঢাকাসহ সারাদেশে এমন আবহাওয়া ঈদের দিন পর্যন্ত থাকবে বলেই আভাস মিলেছে।

বুধবার দুপুরে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান বলেন, ‘আগামীকাল সকালেও ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাত হবে। স্থানভেদে বৃষ্টিপাতের পরিমাণ কমবেশি হবে। সারাদিনই থেমে থেমে তা অব্যাহত থাকতে পারে।’

এদিকে বৈরী এই আবহাওয়ার কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, লঘুচাপ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সঞ্চরণশীল মেঘ তৈরি অব্যাহত আছে। এ কারণে আরো অন্তত দুই দিন এই আবহাওয়া বিরাজ করবে। আজ এবং আগামীকাল এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে কাল দুপুরের পর আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। কোথাও কোথাও টানা বৃষ্টি নাও হতে পারে। থেমে থেমে চলবে এই অবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category