• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

ইটভর্তি ট্রলির ধাক্কায় স্কুলছাত্র নিহত

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
ইটভর্তি ট্রলির ধাক্কায় স্কুলছাত্র নিহত
ইটভর্তি ট্রলির ধাক্কায় স্কুলছাত্র নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ ট্রলির ধাক্কায় শাকিব হোসেন (১২) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের কৈপাল হিসনাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিব উপজেলার মথুরাপুর ইউনিয়নের শালিমপুর গ্রামের আকবর মন্ডলের ছেলে এবং তারাগুনিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানাগেছে, বাবাকে খাবার দিয়ে স্কুলছাত্র শাকিব হোসেন সাইকেল চালিয়ে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুগামী স্যালো ইঞ্জিন চালিত ইটভর্তি একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ট্রলি চালক পালিয়ে গেলেও তার এক সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘাতক ট্রলিটিকে জব্দ করা হয়েছে এবং নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category