• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে গরু ব্যবসায়ীকে জরিমানা 

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
ব্যবসায়ীকে জরিমানা
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে গরু ব্যবসায়ীকে জরিমানা 

আলমডাঙ্গায় রাতে বাড়িতে গরু জবাই করে মাংস বাজারে বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে  নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর এ অভিযান পরিচারনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের মাংস ব্যবসায়ী কাজল আলী তার বাড়িতে গভীর রাতে একটি গরু জবাই করে সকালে বাজারে এনে মাংস বিক্রি করছিলেন।

জবাহখানায়  গরু জবাই না করে অন্যত্র জবাই করায় স্যানেটারী ইন্সপেক্টরের অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার রনি আল নূর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ২০১১ ৩ ধারার ২৪(১) এর অধীনে মাংস ব্যবসায়ী কাজলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মাংস ব্যবসায়ী কাজল আলী জানান,, তিনি আলমডাঙ্গা মাংস বাজারের একজন পুরাতন ব্যবসায়ী। তার বাড়িতে সব সময় কিছু গরু থাকে। বুধবার দিনগত রাত ৩টার দিকে একশ’ কেজি ওজনের একটি গরু ঘাস খাওয়ার সময় তা শ্বাসনালীতে আটকে যায়। এতে গরুটি ছটফট করতে থাকে। রাত গভীর হওয়ায় কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তিনি প্রতিবেশীদের পরামর্শে গরুটি বাড়িতেই জবাই করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপ সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, এসআই ইউসুফ, স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, কসাইখানা পরিদর্শক সিরাজুল ইসলাম ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category