• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

আলমডাঙ্গায় ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৪ মে, ২০২৩
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুজন আহত
আলমডাঙ্গায় ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আয়ান (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়ান আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি স্কুল পাড়ার ওল্টু হোসেনের ছেলে । সে রোয়াকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র।

আলমডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ঘটনার সময় আয়ান স্থানীয় বদরগঞ্জ মোড় থেকে চুল কাটিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ী ফিরছিল। রোয়াকুলি বটতলায় পৌঁছালে বালি বোঝাই একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরই ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category