• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

আবারও গাংনীর সড়কে গাছ ফেলে গণডাকাতি

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
আবারও গাংনীর সড়কে গাছ ফেলে গণডাকাতি
আবারও গাংনীর সড়কে গাছ ফেলে গণডাকাতি

এক মাসের ব্যবধানে আবরও মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি নামক স্থানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর রাতে ডাকাতরা দূরপাল্লার যাত্রীবাহী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করে। ডাকাতের দেশিয় অস্ত্রের আঘাতে আহত হয় বেশ কয়েকজন। এসময় একটি ট্রাক পালাতে গিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। সড়কে টহল না থাকা ও গাংনী থানা পুলিশের নিরব ভূমিকায় ডাকাতি ও ছিনতাই এর ঘটনা ঘটছে বলে মতামত ব্যক্ত করেছেন ভুক্তভোগীসহ অনেকেই। গত ৩ অক্টোবর রাতে শুকুরকান্দির অদূরে আকুবপুর নামক স্থানে বাস ডাকাতির ঘটনা ঘটে। এরপরেও পুলিশ টহল জোরদার করেনি।

ডাকাতের কবলে পড়া বেশ কয়েকজন জানান, রাত তিনটার দিকে সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসের গতিরোধ করে ডাকাতরা। ২০-২৫ জনের ডাকাত দলটি যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল লুট করে নেয় ডাকাতরা। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে বেশ কয়েকজন যাত্রী আহত হন।

একই সময়ে সড়কে চলাচলকারী বেশ কয়েকটি ট্রাক ডাকাতি করে তারা। এ সময় একটি ট্রাক পালাতে চেষ্টা করলে সেটি সড়ক থেকে ছিটকে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে আহত হন ট্রাকের চালক ছাতিয়ান গ্রামের সুমন ও তার সহকারি। ডাকাতি শেষে ডাকাতরা মাইক্রোবাস যোগে ঘটনাস্থল ত্যাগ করে।

পরিবহন মালিক, শ্রমিক ও স্থানীয়রা জানান, সড়কে গাংনী থানা পুলিশের টহল না থাকা ছাড়াও পুলিশের নীরবতায় সন্ত্রাস চাঁদাবাজ ও ডাকাতরা মাথা ছাড়া দিয়ে উঠেছে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ডাকাতির ঘটনায় যারা জড়িত তাদেরকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category