• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

আচমকা ফুটবল থেকে অবসরে গ্যারেথ বেল

স্পোর্টস ডেস্ক:
Update : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
গ্যারেথ বেল
আচমকা ফুটবল থেকে অবসরে গ্যারেথ বেল

আচমকাই সব ধরনের ফুটবল থেকে অবসর নিয়ে ফেললেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। পাঁচ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফুটবলার সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মাত্র ৩৩ বছরে ফুটবলকে বিদায় জানালেন তিনি। দেশের হয়ে তো বটেই, ক্লাবের হয়েও আর তাকে দেখা যাবে না।

বেল লিখেছেন, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার আমার জীবনের কঠিনতম সিদ্ধান্ত। আন্তর্জাতিক ফুটবলে আমার যাত্রা জীবনটাকেই বদলে ফেলেনি, আমি মানুষ হিসাবেও অনেকটা বদলেছি।

তিনি আরও লিখেছেন, যে খেলাটাকে ভালবাসি, সেই খেলায় নিজের স্বপ্ন পূরণ করতে পেরে আমি আপ্লুত। জীবনে সেরা মুহূর্তগুলো ফুটবল থেকেই পেয়েছি। ১৭টা মৌসুম জুড়ে যে ভালবাসা পেয়েছি তা করে দেখানো সহজ নয়। জানি না জীবনের পরবর্তী অধ্যায়ে কী অপেক্ষা করে রয়েছে।

১৬ বছর বয়সে সাউদাম্পটনের হয়ে পেশাদার ফুটবলে প্রবেশ বেলের। পরে ছয় বছর কাটান টটেনহ্যামে। সেখান থেকে ২০১৩ সালে রেকর্ড পরিমাণ টাকায় যোগ দেন রিয়াল মাদ্রিদে। রিয়ালেই ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ঘরোয়া খেতাব জিতেছেন। তবে শেষদিকে বিতর্কেও জড়িয়েছেন। গত বছর রিয়াল ছেড়ে যোগ দেন লস অ্যাঞ্জেলেস এফসি-তে। সেখান থেকেই অবসর নিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category