• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন ডাঃ সাগর

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন ডা: সাগর
আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন ডা: সাগর

মেহেরপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করলেন ডাঃ আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর।

শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র ক্রয় করেন।

ডাঃ এ এস এম নাজমুল হক সাগর মেহেরপুর জেলা আওয়া লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। তিনি গাংনীর সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল হকের পুত্র।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি এই নেতা সরকারি চাকুরী ছেড়ে রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন। মেহেরপুর-২ আসনে এমপি পদে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় সম্প্রতি তিনি রাজনীতির মাঠে কাজ করে যাচ্ছেন। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি আর পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য তুলে ধরে তিনি মানুষের মন জয় করার চেষ্টা করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহেল আহম্মেদ, ইবি ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালন, তিতুমির কলেজ ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শুভ আহম্মেদ, বামন্দী ইউনিয়ন কৃষক লীগ সভাপতি জিয়ারুল ইসলাম, মটমুড়া ইউনিয়ন কৃষক লীগ সভাপতি ইসতিয়াক আহম্মেদ, মটমুড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লিখন আহম্মেদ ও সাধারণ সম্পাদক শাহারুল ইসলামসহ নেতৃবৃন্দ।

আগামি ২১ নভেম্বর দলীয় এই মনোনয়নপত্র ক্রয় ও জমাদান কার্যক্রম শেষ হবে। এর পরেই কে পাবেন নৌকা প্রতীক তা চুড়ান্ত করবেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category