• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

অনলাইন জুয়ার সাব এজেন্ট বিজয় গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৭ জুন, ২০২৩
অনলাইন জুয়ার সাব এজেন্ট বিজয় গ্রেফতার
অনলাইন জুয়ার সাব এজেন্ট বিজয় গ্রেফতার

মেহেরপুর জেলায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। যার অংশ হিসেবে বিজয় শেখ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার(৭ জুন) বিকেলে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে তাকে গ্রেফতার করে মুজিবনগর থানা পুলিশ।
গ্রেফতার হওয়া বিজয় শেখ মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মৃত শাহাদুল শেখের ছেলে। সে অনলাইন জুয়ার সাব এজেন্ট বলে জানিয়েছে পুলিশ।

মুজিবনগর থানা সুত্রে জানা গেছে, অনলাইন জুয়ার সাব এজেন্ট বিজয় শেখের বিষয়ে মুজিবনগর থানা পুলিশ সতর্ক ছিল। বেশ কিছুদিন ধরেই তার খোঁজ খবর ও তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিল পুলিশ। বেশ আগে থেকেই সে অনলাইন জুয়ায় জড়িয়ে পড়ে। সাব এজেন্ট হিসেবে জুয়ার টাকা লেনদেন করতো সে। গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

অনলাইন জুয়ার মামলায় তাকে বৃহস্পতিবার মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category