আলোচনা সভা, র্যালি ও কেক কাটার মধ্যে দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে জনপ্রিয় টেলিভিশন বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকী। দিনটি উপলক্ষে বুধবার (২৭ ডিসেম্বর) সাকাল ১১ টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বৈশাখী টিভির মেহেরপুর প্রতিনিধি হামিদুর রহমান কাজল।
বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন। বক্তব্য রাখেন ছহি উদ্দীন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মেহেরপুর প্রেসক্লাবের আহব্বায়ক মহাসিন আলী আঙ্গুর, প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, ফারুখ হোসেন, আলামিন হোসেন, সাবেক সাধারন সম্পাদক রফিকুল আলম, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, আরটিভি প্রতিনিধি মাজেদুল হক মানিক, প্রথম আলো প্রতিনিধি আবু সাইদ।
জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, বিশিষ্ট ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ র্যালি ও আলোচনা সভায় অংশ নেয়। এসময় বক্তারা বৈশাখী টেলিভিশনের উত্তোরত্তর সাফল্য কামনা করেন।
পাশাপাশি বৈশাখী টিভি তাদের নিউজ ও বিভিন্ন প্রোগামের মাধ্যেমে তাদের এই জনপ্রিয়তা আরো বেশী তরান্নিত হবে বলে জানান তারা। পরে আগত অতিথিদের সাথে নিয়ে কেক কাটা ও মিষ্টি মুখের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন চ্যানেল ২৪ নিজস্ব প্রতিবেদক রাশেদুজ্জামান।