• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরের গাংনীতে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
মেহেরপুরের গাংনীতে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত
মেহেরপুরের গাংনীতে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

সচেতন, সংগঠিত ও সোচ্চার নাগরিকই গণতন্ত্রের রক্ষাকবচ’ স্লোগানকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ও স্থানীয় নাগরিক কমিটির আয়োজনে গাংনীর জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে গণতন্ত্র অলিম্পিয়াড ২০২৩।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩র্শ শিক্ষার্থী। তাদের মধ্যে সেরা দশজনকে ক্রেষ্টসহ আকর্ষণীয় পুরষ্কার ও সকল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠান শুরুতে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড পরিবেশন করেন।

অনুষ্ঠানে স্থানীয় নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরামের জেলা সভাপতি সিরাজুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্যেদিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম, গাংনী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মহিবুর রহমান মিন্টু, করমদি ডিগ্রী কলেজের প্রভাষক আবু সায়েম পল্টু, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলি কানন, দি হাঙ্গার প্রজেক্টের যশোর এলাকা সমন্বয়কারী গিয়াসউদ্দিন, গাংনী এলাকা সমন্বয়কারী হেলালউদ্দীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্থানীয় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক ও প্রভাষক রফিকুল আলম বকুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category