• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরের দু’টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বারাদ্দ

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

মেহেরপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন (নৌকা), সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আবদুল মান্নান (ট্রাক), সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মোঃ জয়নাল আবেদিন (ঈগল) জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুল হামিদ (লাঙ্গল), মেহেরপুর জেলা ন্যাশনাল পিপলস পার্টির সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম লিটন (আম) এবং কৃষক মুক্তি জোটের মোঃ বাবুল জম (ছড়ি) মার্কা প্রতীক গ্রহন করেন।

মেহেরপুর-২ (গাংনী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ডাঃ এএসএম নাজমুল হক সাগর (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (ট্রাক), তৃণমূল বিএনপির দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি (সোনালী আঁশ), জাপার প্রার্থী কিতাব আলী (লাঙ্গল), জাতীয় কংগ্রেসের দলীয় প্রার্থী আল ফারুক (ডাব), ন্যাশনাল পিপলস পার্টির দলীয় প্রার্থী গোলাম রসুল (আম) এবং সাংস্কৃতিক জোটের দলীয় প্রার্থী মোঃ শাহাজালাল (ছড়ি) প্রতীক পান।

রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন।

প্রতীক বরাদ্দের সময় জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিল্লাহ, সহকারি রিটারিং কর্মকর্তা সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহাসহ প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category