• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে দুই দিনের বৃষ্টিতে জনজীবন স্থবির

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
মেহেরপুরে দুই দিনের বৃষ্টিতে জনজীবন স্থবির
মেহেরপুরে দুই দিনের বৃষ্টিতে জনজীবন স্থবির

নিম্নচাপের প্রভাবে মেহেরপুরে গুড়িগুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। বুধবার দুপুর থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে।

বৃষ্টির কারণে মানুষ অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেনা। ছাতা মাথায় দিয়ে মানুষ ঘরের বাইরে বের হলেও বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। দিনমজুর, রিক্সা ও ভ্যানচালক শ্রেণীর মানুষগুলোর উপার্জন প্রায় বন্ধ। এছাড়াও সবজি ও সরিষা চাষে ব্যাঘাত ঘটতে পারে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে বুধবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিস্নাত আবহাওয়া শেষে কৃষকের ফসলের ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category