• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ:সেই আকাশ সাহা খুলনায় গ্রেফতার

বিবর্তন ডেস্ক
Update : রবিবার, ১৭ জুলাই, ২০২২

মহানবী হযরত মোহাম্মদ (স:)কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকায় বসবাসকারী কলেজছাত্র আকাশ সাহাকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

গত শনিবার দিবাগত রাতে খুলনা থেকে তাকে গ্রেফতার করা হয়। আকাশ সাহা দিঘলিয়া সাহাপাড়ার অশোক সাহার ছেলে। ঘটনার পরপরই পুলিশ শুক্রবার আকাশ সাহার বাবা অশোক সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আকাশ সাহাকে খুলনা থেকে গ্রেফতার করে নড়াইল আনা হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য: গত শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে ধর্মীয় অনুভুতিতে আঘাত করে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে আকাশ সাহার বিরুদ্ধে। ঘটনার দিন পুলিশ অভিযুক্তের বাবা অশোক সাহাকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category