• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে পৌর জামায়াতের সম্পাদকসহ আটক-২

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
মেহেরপুরে পৌর জামায়াতের সম্পাদকসহ আটক-২
মেহেরপুরে পৌর জামায়াতের সম্পাদকসহ আটক-২

মেহেরপুরে নাশকতা মামলায় পৌর জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) সকালে মেহেরপুর সদর উপজেলার কোলাতে জামায়েত ইসলামের ঝটিকা মিছিল শেষে ফেরার পথে শহরের কোট চত্বর থেকে পুলিশ তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন, মেহেরপুর শহরের ৮ নাম্বার ওয়ার্ডের মারকাজ মসজিদ পাড়ার মির্জা আজমের ছেলে ও পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (৫২) ও মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের ইসলাম শেখের ছেলে জামায়াত নেতা জাহাঙ্গীর হোসেন (৩২)।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার কোলাতে ঝটিকা মিছিল শেষে শহরে ফিরছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর শহরের কোট এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতাকে আটক করা হয়েছে।

মেহেরপুর সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মেহেরপুর শহরের কোট এলাকা থেকে জামায়াতে ইসলামের দুই নেতাকে আটক করা হয়েছে। আমাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তিনি আরো জানান, আদালতের মাধ্যমে আটক দুই জামায়াত নেতাকে জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category