• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ডাচ্-বাংলা ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
গাংনীতে ডাচ্-বাংলা ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
গাংনীতে ডাচ্-বাংলা ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে ডাচ্-বাংলা ব্যাংক গাংনী এজেন্টে ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে এজেন্ট ব্যাংকের সামনে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওন। অতিথি ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং মেহেরপুর এরিয়া ম্যানেজার আশরাফুল ইসলাম, গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিক।

স্বাগত বক্তব্যে ব্যাংকটির গ্রাহক সেবার বিস্তারিত তুলে ধরেন গাংনী এজেন্ট খোরশেদ আলম। আরও বক্তব্য রাখেন স্বদেশ সীড ব্যবস্থাপনা পরিচালক মাজেদুল হক মানিক, মোটর সাইকেল ব্যবসায়ী কামাল হোসেন ও পরিবেশক ব্যবসায়ী মোশারফ হোসেনসহ গ্রাহকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category