• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

মেহেরপুরের ৫৭ টি অবকাঠামো উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

সারাদেশের ন্যায় মেহেরপুরেও বিভিন্ন প্রকল্পের ৫৭ টি অবকাঠামো উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা ১১ টার দিকে ভার্চুয়ালী এই অবকাঠামাগুলো উদ্বোধন করেন তিনি। এর মধ্যে রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১১ টি ভবন সরকারি এবং স্থানীয় সরকার অধিদপ্তরের ৯টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও দুইটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম। এছাড়াও গাংনী উপজেলার ভূমিহীনদের মাঝে ২৫ টি ঘর প্রদানের মধ্যদিয়ে পুরো জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে দশটি নতুন ঘরের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে উদ্বোধন কালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম হোসেন, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: জমির মোহাম্মদ হাসিবুর সাত্তারসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ। এর ফলে মেহেরপুরে উন্নয়নের সুবিধা ভোগ করবে মেহেরপুরবাসী। অনুষ্ঠানে বিভিন্ন আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগী ও ভূমিহীন সুবিধাভোগীরা অংশগ্রহণ করে।

উল্লেখ্য সারাদেশে ২৪ টি মন্ত্রণালয়ের ১৫৭ টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category