জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনিুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২ টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ আয়োজন করে গাংনী উপজেলা আওয়ামী লীগের একাংশ।
গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাবু, গাংনী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম সেন্টু, যুগ্ম সম্পাদক আবির হামজা, গাংনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহীদ সদস্য ও ৩ নভেম্বরে শহীদ জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।