• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

গাংনী উপজেলা আওয়ামী লীগের রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
গাংনী  উপজেলা আওয়ামী লীগের রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাংনী  উপজেলা আওয়ামী লীগের রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শুক্রবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল।
রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ প্রদান করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ইয়ামিন মাসুম ও মিঠুন বৈরাগী। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ পরিচালনা করেন রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনারের জোনাল-কো-অডিনেটর ইসমাইল হোসেন।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণে সরকারের বড় বড় মেগা প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ প্রচার এবং অপপ্রচার রোধের বিভিন্ন কৌশল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বৃদ্ধি ও স্মার্ট অ্যাপস ব্যবহারের মাধ্যমে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ছবি এবং তথ্য আপলোড করাসহ বিভিন্ন দিক নির্দেশামূলক ধরণা প্রদান করা হয়। এ সময় ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাবু, গাংনী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম সেন্টু, যুগ্ম সম্পাদক আবির হামজা, গাংনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category