• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থী গ্রেফতার আমরা এমন বাংলাদেশে ফিরে যেতে চাই, যেখানে সামাজিক নিরাপত্তা থাকবে : আইনমন্ত্রী পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা কমরেড গোলাম মোস্তফার স্মরণসভা অনুষ্ঠিত বই খুলে নকল: ভিডিও ধারণ করায় দুই গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ থানায় জিডি করে ফিরে পেলো হারানো ১০৮ মুঠোফোন ও ১৭ লাখ ৪৩ হাজার নগদ টাকা র‍্যাবের অভিযানে ৯৭ বোতল স্ক্যার্ফ সিরাপসহ দুই মাদক পাচারকারী আটক গাংনীতে মাদকাসক্তিসহ অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সীমান্তে অবৈধ পারাপার ও পুশ-ইন প্রতিরোধে জনসচেতনতায় বিজিবির মাইকিং ঝিনাইদহ বাইপাস এলাকায় বাসের চাপায় স্ত্রীসহ সেনা সদস্য নিহত

নানা আয়োজনে মেহেরপুরে জাতীয় যুব দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
নানা আয়োজনে মেহেরপুরে জাতীয় যুব দিবস পালিত
নানা আয়োজনে মেহেরপুরে জাতীয় যুব দিবস পালিত

যুব র‌্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করন, যুব ঋণের চেক বিতরণ, সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেহেরপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

বুধবার (১ নভেম্বর) সকালে “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (জুমের মাধ্যমে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল আহসান।

স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফিরোজ আহম্মেদ। মাসুদুর রহমান নোভেলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী উদ্দোক্তা রেহেনা মান্নান, প্রশিক্ষিত যুবক মিজানুর রহমান, সুমাইয়া জাফরিন, যুব কাউন্সিলর নিশাত আফরিন।

এর আগে জাতীয় যুব দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহম্মেদের নেতৃত্বে র‌্যালী জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় চত্বর থেকে শুরু করে পুলিশ লাইন ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category