কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের রাতভর বিশেষ অভিযানে নাশকতা মামলায় বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির ৮ নেতা কর্মীক গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে পিয়ারপুর ইউনিয়নের ৪ জন। রোববার (২৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে বিএনপি নেতা কর্মীদের নামে পূর্বের নাশকতা মামলা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মাজদিয়াড় গ্রামের মৃত ঈমান সরদারের ছেলে কেরামত সরদার, খলিশাকুন্ডি এলাকার মৃত মহাসিন আলীর ছেলে আজগার আলী, ফিলিপ নগরের মনিরুদ্দিনের ছেলে শিহাব, নূর সরকারের ছেলে জাপান সরকার, পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথ পুর গ্রামের এহসান আলীর ছেলে হায়দার আলী, পোড়া ষোলুয়া গ্রামের নুরুল হকের ছেলে হাফিজুল ইসলাম, মোফাজ্জল হকের ছেলে মহিরুল ইসলাম ও ফকির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বের নাশকতার মামলা রয়েছে। তাই তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।