• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে শেখ রাসেল দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
মেহেরপুরে শেখ রাসেল দিবস পালিত
মেহেরপুরে শেখ রাসেল দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে নয়টায় দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশেষভাবে তৈরি শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।পুষ্পমাল্য অর্পণ শেষে সেখানে বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, মেহেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ জেলার সকল সরকারি অফিস এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category