• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

রাত পোহালেই ফকির লালন শাহের তিরোধান দিবস

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
রাত পোহালেই ফকির লালন শাহের তিরোধান দিবস
রাত পোহালেই ফকির লালন শাহের তিরোধান দিবস

সকল প্রস্তুতি সম্পন্ন, ঢল নেমেছে ভক্তবৃন্দের রাত পোহালেই মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের-১৩৩ তম তিরোধান দিবস। এ তিরোধান দিবস উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন মাজারকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে।

মাজারের ভিতরে বসেছে বাউল ফকিরদের আসর, বাইরে লালন মঞ্চে চলবে আলোচনা সভা। এ উৎসবকে ঘিরে কুষ্টিয়ার কুমারখালী ছেঁউড়িয়ায় কালিনদীর পাড়ে বসেছে ৩ দিনের লালন মেলা।

বাউল দর্শনের ভাবাবেগ আর উৎসুক দর্শকদের ভিড় সামাল দিতে নেয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। চলছে আলোক সজ্জা, পরিচ্ছন্নতা, মঞ্চ তৈরিসহ আরো নানা আয়োজন। দেশি বিদেশি দর্শনার্থী, সাধক ও আয়োজকদের নিরাপত্তায় নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। রাত পোহালেই শুরু হচ্ছে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী বাউল সম্রাট লালন শাহর তিরোধান দিবস।

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন একাডেমির আয়োজনে সন্ধ্যা ৬ টা থেকে তিন দিনব্যাপী চলবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়ি মানেই যেনো সুর সাধনার এক অন্য ভূবন। বছর ঘুরে আবারো লালনের তিরোধান দিবস উপলক্ষে সেজে উঠেছে গোটা এলাকা।

পরিবার-পরিজন, বন্ধু বান্ধব ছাড়াও এ তিরোধান দিবস ছেঁউড়িয়ার লালন আঁখড়ায় এখন সাধু ভক্তদের আড্ডায় মুখরিত। সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন একাডেমির আয়োজনে রাতভর চলবে লালন মঞ্চে লালন সংগীত পরিবেশন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দোকানিরা পসরা সাজিয়ে বসছেন এই গ্রামীণ মেলার স্টলে।

দূর-দূরান্ত থেকে ফকির সাধকদের আগমণ বার্তা শোনা যায় আখড়াবাড়ির আঙ্গিনায় গেলেই। শেষ প্রস্তুতিটুকু সেরে নিচ্ছেন আখড়াবাড়িকে ঘিরে অনুষ্ঠিতব্য মেলায় অংশ নেবেন এমন দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রাকিব বিপিএএ, বিপিএম, পিপিএম (বার) বলেন, প্রতিবছরই সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত লালন মেলা অংশ নেয় সারাদেশ থেকে আসা হাজারো মানুষ। তাদের নিরাপত্তা দিতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমীর সভাপতি এহেতেশাম রেজা বলেন, ফকির লালন সাইজীর তিরোধান দিবসের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিগত দিনে আমরা যেভাবে এই মরমী সাধককে স্মরণ করে থাকি এবারেও সেভাবে স্মরণ করা হবে। আমরা এখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষায় আছি। লালনের সকল অনুষ্ঠানে বিদেশীরা আসেন। বিদেশীদের যেন কোন নিরাপত্তার অভাব না হয়‌। সেজন্য আমরা কঠোর নিরাপত্তা বলয় সাজিয়েছি। তারা বিগত দিনে যেমন স্বাচ্ছন্দ্যবোধ করতো এবারেও যেন সেরকম স্বাাচ্ছন্দ্যবোধ করে সে ব্যাপারে আমরা পর্যাপ্ত নিরাপত্তা গ্রহণ করেছি।

লালন একাডেমীর অ্যাডহক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন বলেন, ১৭ অক্টোবর লালনের তিরোধান দিবস। মাঝরাতে অধিবাস কর্মসূচির মধ্য দিয়ে শুরু হবে ৩ দিনের লালন উৎসবের মূল আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category