• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মুজিবনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
মুজিবনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
মুজিবনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

“আপনার নাগালেই পরিছন্ন হাত” প্রতিপাদ্যে মেহেরপুরের মুজিবনগরে পালিত হয়েছে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশুদ্ধ পানি ও সাবান দিয়ে হাত ধুয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এতে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহাঙ্গীর আলম, বাগোয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আয়ূব হোসেন,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিক আহমেদ, মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। হাত ধোয়া শেষে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category