• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

গাংনীতে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
গাংনীতে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত
গাংনীতে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি,গাংনী উপজেলা বিএনপির সংগ্রামী সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন সহ উপজেলা ও পৌর বিএনপির গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি ও জনগনের অধিকার আদায়ের ১ দফা আন্দোলন সফল এবং গাংনীর সকল ইউনিটের ছাত্রদল কে সুসংগঠিত করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

গাংনী পৌর ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষকদলের আহবায়ক মাহাবুবুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজওয়ানুল হক ইমন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, মেহেরপুর সরকারী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সবুজ রানা,গাংনী সরকারি ডিগ্রী কলেজ শাখার আহবায়ক জুনায়েদ আলি, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শান্ত আহমেদ বিশ্বাস,গাংনী উপজেলা ছাত্রদল নেতা জিকে শামিম,শান্ত রাজ ও ছাত্রনেতা সোহেল রানা,কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা সালমান,উপজেলা যুবদল নেতা শাহিবুল ইসলাম,পৌর যুবদল নেতা মিজানুর রহমান তোতা,আসাদুল ইসলাম আসাদ,কৃষকদল নেতা আমিনুল ইসলাম,কাজিপুর ইউনিয়ম যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান বকুল সহ গাংনী উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category