• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ার সাংবাদিক বেলালের উপর হামলাকারী দুইজন গ্রেফতার

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
কুষ্টিয়ার সাংবাদিক বেলালের উপর হামলাকারী দুইজন গ্রেফতার
কুষ্টিয়ার সাংবাদিক বেলালের উপর হামলাকারী দুইজন গ্রেফতার

কুষ্টিয়া প্রেসক্লাব সহসভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের উপর হামলাকারীদের মধ্যে দু’জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। কুষ্টিয়া শহরের কালীশংকরপুর (নিশান মোড় সংলগ্ন) এলাকায় অভিযান চালিয়ে শাজাহান মালিথার ছেলে শামিম হোসেন (৪৫) ও কালীশংকরপুর (কসাইপাড়া) এলাকার বিশারত হোসেন ওরফে বিশু কসাইয়ের ছেলে রবিন হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে। এবং হামলাকারীদের প্রধান ইমরান খান পলাতক রয়েছে।

প্রধান আসামী ইমরান খান ও শামীম হোসেন ২ হাজার পিচ ফেন্সিডিলসহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে আটক ছিল। সম্প্রতি জেল থেকে বেরিয়ে সাংবাদিক বেলালের উপর হামলা চালায়। অপর আসামী রবিন এলাকার একজন চিহ্নিত মাদকাসক্ত। তারা নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত।

তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক বেলালের উপর হামলার তীব্র নিন্দা এবং অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ (এমপি), বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ (এমপি), কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পুলিশ সুপার এএইচ এম আবদুর রকিব, RAB -১২ এর সিপিসি-১ কুষ্টিয়ার সিও, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, মডেল থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান সার্বিক খোঁজ খবর নিয়েছেন। আহত সাংবাদিক শেখ হাসান বেলাল বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুষ্ঠুভাবে অপারেশন শেষে বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, মহাসচিব দীপ আজাদ, কুষ্টিয়া প্রেসক্লাব সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। হামলার ক্লু উদ্ধার এবং ঘটনার ৩ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার হওয়ায় আজ বেলা ১২ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভের কর্মসূচি প্রত্যাহার করেছে কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category