• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে জাতীয় শিক্ষাক্রম নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

মেহেরপুরের গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে প্রতিষ্ঠানের মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক ও অভিভাবক রফিকুল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও নুতন শিক্ষাক্রমের মাস্টার ট্রেইনার কামরুজ্জামান লিটন। এছাড়াও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কলেজ শাখার একাডেমিক প্রধান হাসানুজ্জামান, মাধ্যমিক শাখার একাডেমিক প্রধান এমদাদুল হক, প্রাথমিক শাখার একাডেমিক প্রধান আরজুল্লাহ, গণিত শিক্ষক মিজানুর রহমান ও ইংরেজি শিক্ষক আলমগীর হোসেন। অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মকছেদ আলী, মিরতাল হোসেন, মনিরুজ্জামান, শিরিনা আক্তার ও জবা খাতুন। অভিভাবকরা নুতন শিক্ষাক্রমের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন ভাইস প্রিন্সিপাল রাজু আহম্মেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category