• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

বাজার নিয়ন্ত্রণে মেহেরপুরে অভিযান

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
বাজার নিয়ন্ত্রণে মেহেরপুরে অভিযান
বাজার নিয়ন্ত্রণে মেহেরপুরে অভিযান

আলু, পেঁয়াজ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে মেহেরপুরের কাঁচাবাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও কৃষি বিপনন অধিদপ্তরের একটি দল।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস ও রিফাত জাহান।

কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, সরকারের বেধে দেয়া দামে বাজারে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি হচ্ছে কি না। তা তদারকি করতে মাঠে নামে জেলা প্রশাসন ও কৃষি বিপণন কর্মকর্তার সমন্বয়ে একটি দল।

এ সময় শহরের কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে কোন আড়তেই আলুর অস্তিত্ব খজে পাওয়া যায়নি। আর খুচরা বাজারে আগের দরেই আলু বিক্রি করা হচ্ছে। তবে এ সময় আড়তে মূল্য তালিকা না থাকায় নবাব ভান্ডারকে তিন হাজার টাকা ও সবজি ভন্ডারের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পাইকার ও খুচরা বাজারে ভোক্তাদের কাছে যাতে বাড়তি দামে পণ্য বিক্রি না করা হয় সেজন্য তাদের সতর্ক করে দেয়া হয়।

তবে ভিন্ন মত জানিয়েছে ব্যবসায়ীরা। তাদের দাবি ব্যবসায়ীদের সাথে না বসে এমন অভিযানে আলুর সঙ্কট দেখা দিতে পারে। কারণ ভয়ে ব্যবসায়ীরা আর বাজারে আলু তুলবেন না। অন্যদিকে সরকারের বেধে দেয়া দামে কোল্ডস্টোর মালিকরা আলু ছাড়ছেন না। এতে বাজার অস্থিতিশীল হবার শঙ্কা তাদের।

কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ব্যবসায়ীদের সাথে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে। আর যেহেতু জেলার চাহিদার বেশিরভাগই আলু জেলার বাইরের কোল্ডষ্টোর থেকে আসে। তাই সংশ্লিষ্ট জেলার কর্মকর্তরা তাদের সাথে বসে এটি সমন্বয় করার চেষ্টা চালানো হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category