• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

বিএনপি-জামায়াতের জোট সরকারের অন্ধকার থেকে দেশ এখন আলোর পথে- ফরহাদ হোসেন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
বিএনপি-জামায়াতের জোট সরকারের অন্ধকার থেকে দেশ এখন আলোর পথে- ফরহাদ হোসেন
বিএনপি-জামায়াতের জোট সরকারের অন্ধকার থেকে দেশ এখন আলোর পথে- ফরহাদ হোসেন

২০০১ থেকে ২০০৫ সাল সারা দেশ অন্ধকারে নিমজ্জিত ছিলো। সার নেই, তেল নেই, কোন উন্নত বীজ ছিলো না। সারের জন্য লাইন দাড়িয়েও সার পাওয়া যায়নি। সেই জায়গা থেকে দেশ এখন অনেক এগিয়ে গেছে। সেই দুঃশাষণ মানুষ এখন ভূলতে বসেছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিনদিনব্যাপী উন্নয়ন মেলার প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেছেন জনপ্রশাস প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি আরো বলেন, দেশের উন্নয়নের কথা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাবেন। এখন ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা বাজেট। প্রধানমন্ত্রী দেশের সবার কথা ভাবেন। মানুষকে ভালো রাখার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন যাচ্ছে তা প্রধানমন্ত্রীর পদক্ষেপগুলো দেখলেই বোঝা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম হাসান। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভপাতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
তিনদিনব্যাপী উন্নয়ন মেলায় ২০ টি স্টলে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category