• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
মেহেরপুর ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক
মেহেরপুর ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক

মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে ৯০ বোতল ফেন্সিডিলসহ শের আলী (২৬) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর যাদবপুর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক শের আলী সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে।

সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মেহেরপুরের যাদবপুর সড়ক দিয়ে ফেন্সিডিল পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জীব ও এএসআই শাকিলের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ৯০ বোতল ফেন্সিডিলসহ শের আলীকে আটক করে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাসান ও মোখলেচুর রহমান নামের দুই মাদক কারবারী পালিয়ে যায়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। আটক শের আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। এছাড়া পলাতক আসামিদের আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category