• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

শৈলকুপায় কণ্যাশিশুর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
শৈলকুপায় কণ্যাশিশুর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ
শৈলকুপায় কণ্যাশিশুর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ১০ ঘণ্টা পর বাড়ির পাশের ডোবায় ছয় বছর বয়সী এক শিশুর লাশ পাওয়া গেছে। ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রামের এক তরুণকে (২৫) আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের একটি গ্রামের ডোবা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুর ১২টার দিকে দোকানে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল ওই শিশু।

শিশুটির বাবা বলেন, তার মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে রাস্তার ধারের একটি দোকানে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। তারা বাড়ির পাশের বিভিন্ন পুকুরে ও আশপাশের বাড়িতে সারা দিন খোঁজাখুঁজি করেন। শিশুর সন্ধান না পেয়ে বিকালে তিনি শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। হঠাৎ রাত ১০টার দিকে মেয়ের লাশ বাড়ির পাশের একটি ডোবায় ভাসতে দেখেন তারা। এ ডোবায় তিনি মেয়েকে অনেক খোঁজাখুঁজি করেছিলেন।

মেয়ের ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করে শিশুটির বাবা অভিযোগ করেন, তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করে লুকিয়ে রাখা হয়। এরপর রাতে যেকোনো সময় তাকে ডোবায় ফেলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মারা যাওয়া শিশুটির হাতে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category