• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

কনিয়াতে ব্রোঞ্জ জিতল বাংলাদেশের মেয়েরা

বিবর্তন ডেস্ক
Update : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

কোয়ার্টারেই থেমে যেতে হলো। সেমি-ফাইনালে আর যাওয়া হলো না। তবে দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায়রা লড়াইটা করেছেন দারুণ। সেই লড়াইয়ে এই ত্রয়ী ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন বাংলাদেশকে।

বুধবার তুরস্কের কনিয়াতে  রিকার্ভ মেয়েদের এককের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে উজবেকিস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারায় বাংলাদেশ। তাতে ইসলামিক সলিডারিটি গেমসের এবারের আসরে পদকের স্বাদও পেল দল।

শুরুর দুই সেট ৫২-৪৮, ৫২-৫১ পয়েন্টে জিতে ম্যাচে চালকের আসনে বসে বাংলাদেশ। তৃতীয় সেটে ৫৩-৪৫ পয়েন্টের জয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় উজবেকিস্তান। কিন্তু চতুর্থ সেটে জমজমাট লড়াইয়ের পর দিয়া-নাসরিন-বিউটিকে নিয়ে গড়া বাংলাদেশ দল জিতে যায় ৪৭-৪৬ ব্যবধানে।

নকআউট পর্বের প্রথম ধাপে বাই পেয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠা বাংলাদেশ ৬-০ সেট পয়েন্টে মালয়েশিয়াকে উড়িয়ে দেয় দিনের শুরুতে। কিন্তু ফাইনালে ওঠার ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে ইন্দোনেশিয়ার কাছে ৫-৪ ব্যবধানে হেরে যায় মেয়েরা।

রিকার্ভ পুরুষ দলগত বিভাগেও ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। সৌদি আরবকে ৬-০ সেট পয়েন্টে (৫৪-৫০, ৫৩-৫০, ৫৬-৫১) উড়িয়ে দিয়েছে রোমান সানা-মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল-সাগর ইসলামকে নিয়ে গড়া দল।

এই ইভেন্টে ইরানকে ৫-১ সেট পয়েন্টে উড়িয়ে দেওয়ার পর সেমি-ফাইনালে গিয়ে ছন্দ হারায় বাংলাদেশ। ৬-২ ব্যবধানে হেরে যান রোমান-রুবেলরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category