• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মুজিবনগরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
মুজিবনগরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
মুজিবনগরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মেহেরপুরের মুজিবনগরে তসলেম উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে চার বছরের এক শিশুকে ধর্ষণ অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২২ আগষ্ট) মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ধর্ষক ঘটনার পর থেকে পলাতক আছে। তসলেম ভবেরপাড়া গ্রামের মৃত বিলাত মিস্ত্রির ছেলে।

ধর্ষণের শিকার ওই মেয়ের মা জানান, মঙ্গলবার দুপুরে কোন এক সময় আমার মেয়েকে ফুসলিয়ে তসলেম ধর্ষণ করে। পরে মেয়ে বাড়িতে এসে আমাকে বিষয়টি জানায়। জানার সাথে সাথে মেয়েকে ২৫০ বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসা চলছে।

জানা গেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে শিশুটিকে চকলেট কিনে দেওয়ার নাম করে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে এলাকাবাসী ও পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এঘটনায় ভবেরপাড়া এলাকার বাসিন্দারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ধর্ষকের ফাঁসি দাবি করে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমেনা খাতুন জানান, প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে রোগী ভালো আছে।

এ বিষয়ে মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলেই আছি। অভিযুক্ত আসামীকে আটকোর জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category